ব্যবসা করতে গিয়ে লাশ হয়ে ফিরলো

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১০, ২০২১ | ৭:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় ৫ সন্তানের জনক নিহত হয়েছেন।

৯ জুলাই শুক্রবার ভোররাত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায় সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোঃ কাজল মিয়া (৪৫) নিহত হয়।

নিহতের পরিবার ও হাসপাতাল  সূত্রে জানা যায়, নিহত মোঃ কাজল মিয়া হবিগঞ্জ জেলার, হবিগঞ্জ থানা ও নওগাঁ গ্রামের মশব আলীর ছেলে মোঃ কাজল মিয়া ওয়ারুক বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং শাহরাস্তিতে দীর্ঘদিন হ‍্যাসারী (রেনু পোনা)  ব্যবসা করে আসছেন।

বিজ্ঞাপন

ব্যবসার তাগিদে ৯ জুলাই ভোর সাড়ে ৩টায় রেনু পোনার জন্য লাকসাম উদ্দেশ্যে রওনা হয়, লাকসামে যাওয়ার পথে মেহের উত্তর ইউনিয়নের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কাঁকৈরতলা  শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী  এলাকায় এ সড়ক দুর্ঘটনার শিকার হয়।

তাৎক্ষণিক এলাকাবাসী উদ্ধার করে  শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি-পিকআপকে থানা নিয়ে আসে।

বিজ্ঞাপন

নিহত কাজল মিয়া স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব