লটারিতে কার জিতলেন চাঁদপুরের দেলোয়ার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৬, ২০২১ | ১১:১৪
Link Copied Successfully!

চাঁদপুর শহরের একটি মার্কেট থেকে পণ্য কিনে লটারিতে কার জিতেছেন দেলোয়ার হোসেন নামের এক মোবাইল মেকানিক। তিনি চাঁদপুর সদর উপজেলার বহরিয়া গ্রামের জমাদার বাড়ির রহমত উল্লার ছেলে। ওই এলাকায় তার একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে।

গাড়িটির বাজারমূল্য আট লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে মার্কেট কর্তৃপক্ষ। ২৩ বছর বয়সী যুবক দেলোয়ার হোসেন বলেন, কয়েক মাস আগে আমি শহরের সেবা সিটি সেন্টার থেকে দোকানের জন্য কিছু পাইকারি মোবাইল জিনিসপত্র কিনেছিলাম। পরে ওই দোকান থেকে আমাকে তিনটি কুপন দেওয়া হয়। দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, কবে লটারির ড্র হবে। অবশেষে ২৬ জুন শনিবার সকালে ফোন পেয়ে মার্কেটে আসি।

তিনি বলেন, আমি খুব খুশি। অনেকে আমার সঙ্গে ছবি তুলেছেন। আল্লাহ আমার কপালে গাড়িটা রেখেছে এ জন্য পেয়েছি। আগে গাড়ি নিয়ে ঘুরে নিজের শখ মেটাবো। এরপর ভালো না লাগলে বিক্রি করে দেবো। আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ। আগে মানুষের বাড়ি করতে হয়, পরে গাড়ি। আমি বাড়ি ছাড়া যদি গাড়ি নিয়ে ঘুরি তাহলে মানুষ হাসাহাসি করবে।

বিজ্ঞাপন

সেবা সিটি সেন্টারের জমির মালিক ও দোকান মালিক সমিতির সহসভাপতি মানিকুর রহমান মানিক বলেন, মার্কেট উদ্বোধন উপলক্ষে এ প্রোগ্রামটি আয়োজন করা হয়। আর এটি পরিচালনা করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। লটারির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গেই কাজ করেছি। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া গাড়িটির মূল্য আট লাখ ৬৫ হাজার টাকা।

তিনি বলেন, এটি হওয়ার কথা ছিলো ২০২০ সালের রজমান ঈদের পর। আমরা চেয়েছিলাম, বড় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ড্র করবো। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রশাসনের অনুমতি না থাকায় বারবার পেছাতে হয়েছে।

মানিকুর রহমান জানান, গাড়ি, টিভি, ফ্রিজসহ মোট ১০১টি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৬টি পুরস্কার বিতরণ করা হচ্ছে। যে যখন আসছেন, তাকে তখনই পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে। আর এক থেকে ৫ নম্বর পুরস্কার আমরা অনুষ্ঠান করে দেব। আশা করি, খুব দ্রুত আমরা তা করতে পারবো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা