
আজ থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু
Link Copied Successfully!


করোনা ভাইরাস রোধে সোমবার (২১ জুন) সকাল থেকে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর তিনটি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে।
আজ সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে করোনা ভাইরাসের প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একই সময়ে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়।
সূত্র:দৈনিক ইওেফাক
H/N





























