কক্সবাজারে পাহাড় ধসে দুইজনের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ৫, ২০২১ | ৫:৪৫
Link Copied Successfully!

কক্সবাজারে পাহাড় ধসে দুই রোহিঙ্গা মারা গেছেন। আজ শনিবার উখিয়ার ময়নার ঘোনা রোহিঙ্গা শিবির ও টেকনাফে চাকমাকুল রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উখিয়ায় পালংখালীর ময়নার ঘোনার ক্যাম্প-১২, ব্লক-জে/৭–এ শেল্টারের বাসিন্দা অছির আহমদের ছেলে রহিম উল্লাহ (৩২) ও টেকনাফের হোয়াইক্যং চাকমার কূল ক্যাম্প নম্বর ২১, ব্লক-এ/২, ১৮ নম্বর ঘরের বাসিন্দা মোহাম্মদ শাকেরের স্ত্রী নুর হাসিনা (২০)। আজ সকাল ১০টার দিকে রহিম উল্লাহ ও বেলা একটার দিকে টেকনাফে চাকমাকুল রোহিঙ্গা শিবিরে নুর হাসিনা মারা যান।

এ তথ্য  নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান ও কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কমান্ডিং কর্মকর্তা অধিনায়ক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক। এ বিষয়ে ওই তিন কর্মকর্তা বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব