
নিখোঁজের ৯ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
Link Copied Successfully!


নিখোঁজের ৯ ঘণ্টা পর সাতক্ষীরা শহরতলির বকচরায় একটি পানিশূন্য ঘের থেকে আলমগীর হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে লাশটি দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়। নিহত যুবকের গলায় তারের ফাঁস লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
আলমগীর সাতক্ষীরা সদর উপজেলার পশ্চিম বকচরা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার রাত ৯ টায় চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ ভোরে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়।


সূত্র: যুগান্তর
H/N




























