এতিমখানা থেকে হারিয়ে যাওয়া শিশুটি স্বজনদের খুঁজছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২২, ২০২১ | ৫:৩৮
Link Copied Successfully!

ঢাকার একটি এতিমখানা ও হেফজখানা থেকে হারিয়ে যাওয়া শিশুটি তার স্বজনদের খুঁজছে। তার নাম ওসমান হোসেন শান্ত, বয়স ৬ থেকে ৭ বছর। শিশুটি বর্তমানে ফেনী সদর মডেল থানা-পুলিশের তত্ত্বাবধানে আছে। শিশুটির ভাষ্যমতে, সে ঢাকার দারুল ফালাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার (এতিমখানা ও হেফজখানা) ছাত্র।

ওসমান হোসেন শান্ত শুধু নিজের নাম ও মাদ্রাসার নাম বলতে পারে। সে এখন স্বজনদের কাছে ফিরতে চায়। কিন্তু তাঁর স্বজনদের নাম–পরিচয় বলতে পারছে না।

ওসমান হোসেন জানায়, তাকে একজন হুজুর গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেছেন। এর বেশি কিছু বলতে পারছে না।

বিজ্ঞাপন

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার বলেন, বুধবার বিকেলে এক সিএনজিচালিত অটোরিকশাচালক শিশুটিকে শহরের শহীদুল্লা কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় কান্নাকাটি করতে দেখে থানায় নিয়ে আসেন। শিশুটির মা–বাবা নেই। নানির কাছে ছিল। নানি তাকে ঢাকার এতিমখানায় দিয়ে যান। তাঁদের কারও নাম বা এলাকার নামও বলতে পারে না শিশুটি। স্বজনদের খুঁজে না পেয়ে স্থানীয় সমাজসেবা বিভাগের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র:প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব