
আজও সমুদ্র সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির আরেকটি মৃত তিমি
Link Copied Successfully!

শনিবার (১০এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে জেলেরা সাগরের পানিতে ভাসমান অবস্থায় এটি দেখে বন বিভাগে খবর দেয়।এ নিয়ে দুইটা মৃত তিমি ভেসে আসলো।
দক্ষিণ বিভাগের বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে রাতে তিমিটি জোয়ারের সঙ্গে ভেসে এসে ভাটার কারণে বালিয়াড়িতে আটকা পড়েছে। জোয়ারের কারণে মৃত তিমিটি উদ্ধার কাজ শুরু করা যাচ্ছেনা বলেও জানান তিনি। তিমিটির দৈর্ঘ্য ৪২ ফুট ও প্রস্থ ১৪ ফুট।
এর আগে শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের জোয়ারের সঙ্গে ভেসে আসে বড় একটি মৃত তিমি। এটি একইদিন রাত ১টায় মাটিতে পুঁতে ফেলা হয়। গবেষণার জন্য হাড় ও অন্য প্রত্যঙ্গ সংগ্রহের জন্য পুঁতে ফেলা স্থানটি সংরক্ষণ করছে সমুদ্র ও মৎস্য গবেষণা ইন্সটিটিউট।

সূত্র: যুগান্তর
H/M/N





























