আন্তঃজেলা গরুচোর চক্রের ৬ সদস্য আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৭, ২০২১ | ৬:০৩
Link Copied Successfully!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আন্তঃজেলা গরুচোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি গরু ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) ভোরে তাদের আলমডাঙ্গা মুন্সিগঞ্জ রেলগেট এলাকা থেকে আটক করে পুলিশ।

আটকরা হলো- আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের ফারুক হোসেন, নাগদা গ্রামের বিপ্লব, কাবিলনগর গ্রামের জকিম উদ্দিন, দামুড়হুদা উপজেলা শাহিন আলী, সদর উপজেলার নফরকান্দি গ্রামের আলিম হোসেন ও মোমিনপুর গ্রামের সোহাগ আলী।

বিজ্ঞাপন

জানা যায়, কুষ্টিয়া থেকে আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্যরা ট্রাকযোগে গরু চুরি করে চুয়াডাঙ্গায় নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ মুন্সিগঞ্জ রেলগেট এলাকায় বুধবার ভোরে অবস্থান নেয়। এ সময় পুলিশ একটি ট্রাককে দাঁড়াতে সিগন্যাল দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেলগেটের গেট ফেলে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাক থেকে তিনটি চোরাই গরু ও ট্রাকসহ ৬ জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলা থেকে ট্রাকযোগে গরু চুরি করত। এতে কৃষক ও গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতো। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক গরুগুলো কুষ্টিয়া থেকে চুরি করা হয়েছে।

সূত্র:বিডি নিউজ বাংলা ২৪

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব