গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার ঘটনায় শাশুড়ি ও দেবর গ্রেপ্তার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৫, ২০২১ | ৬:০১
Link Copied Successfully!

রংপুরের কোতোয়ালি থানার হরিপুর বালাচড়া গ্রামে গরম পানি ঢেলে গৃহবধূ মোখলেছিনা বেগমের শরীর ঝলসে দেওয়ার ঘটনায় করা মামলায় তাঁর শাশুড়ি ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করে রংপুর কোতোয়ালি থানা-পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন গৃহবধূর শাশুড়ি জেলেখা বেগম ও তাঁর দেবর জিয়াদুল ইসলাম। এর আগে বুধবার সন্ধ্যায় রংপুর কোতোয়ালি থানায় ভুক্তভোগী পুত্রবধূ মোখলেছিনা বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা এহসানুল কবীর আজ দুপুরে মুঠোফোনে জানান, গ্রেপ্তার দুজনকে আজ সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ১০টার দিকে বাড়ির বারান্দায় মোখলেছিনা বেগমের একটি গরু রাখাকে কেন্দ্র করে শাশুড়ি জেলেখা বেগম ঝগড়া করেন। একপর্যায়ে দেবর ও শাশুড়ি মিলে মোখলেছিনাকে মারধর করে পেছন দিক থেকে গরম পানি মাথায় ঢেলে দেন। এতে তাঁর মাথা, ঘাড় ও গলা পুড়ে ঝলসে যায় এবং দগদগে ঘায়ের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আজ দুপুরে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মোখলেছিনাকে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। এ সময় তিনি বলেন, ‘খুব যন্ত্রণা করছে। রাতে ঘুমাতে পারি না। গরম পানি পড়ায় বাঁ চোখে এখন ঝাপসা দেখছি।’

হাসপাতালের আবাসিক চিকিৎসক নাজমুল হুসাইন বলেন, পোড়া ঘায়ের যন্ত্রণা অনেক। সেরে উঠতে সময় লাগবে।

এজাহারে মোখলেছিনা উল্লেখ করেন, মাত্র ১১ বছর বয়সে বধূবেশে স্বামীর বাড়িতে পাঠানো হয়েছিল তাঁকে। প্রথম দিনে মাছ কাটতে না পারার কারণে শাশুড়ি তাঁকে মেরেছিলেন। এরপর থেকে প্রায় দিনেই কারণে-অকারণে শাশুড়ি জেলেখা বেগম, দেবর জিয়াদুল ইসলাম ও জা মরিয়ম বেগম তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ভয়ে এসবের প্রতিবাদ করতেন না স্বামী। সংসারের কথা ভেবে সব সহ্য করে যেতেন মোখলেছিনা। পরে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় দুই সন্তানকে মা-বাবার কাছে রেখে স্বামী তাঁকে নিয়ে ঢাকায় চলে যান। সেখানে ৯ বছর অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেছেন মোখলেছিনা। স্বামী ছিলেন নির্মাণশ্রমিক। করোনা শুরুর পর তিনি ঢাকা থেকে স্বামীর বাড়িতে ফিরে এলেও স্বামী ফেরেননি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব