দীঘির হাতে বোতলের মাইক্রোফোন!

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ মার্চ ৬, ২০২১ | ৪:৫১
Link Copied Successfully!

চলচ্চিত্র পরিচালক দেলোয়ার হোসেন ঝন্টু তার সর্বশেষ সিনেমা ‘তুমি আছো তুমি নেই’র ট্রেলার প্রকাশ করেছেন সম্প্রতি। এটি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েছে মানহীন গল্প ও নির্মাণের অদক্ষতার অভিযোগে।

ট্রেলার প্রকাশের পর তুমুল জনপ্রিয় শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া দীঘিকেও করেছে সমালোচিত ট্রেলারে তার উপস্থাপনা দেখে। আলোচনায় এসেছে একটি গানের দৃশ্যও। যেখানে দীঘিকে দেখা যাচ্ছে শাড়ি পড়ে মাইক্রোফোন হাতে গান গাইছেন। সেই দৃশ্যে দীঘির হাতে আদতে কোনো মাইক্রোফোনই নেই। যা তিনি ধরে আছেন সেটি একটি প্লাস্টিকের বোতলের ওপর কালো কস্টেপ মেরে তৈরি করা।

এই দৃশ্যের স্ক্রিনশট এরইমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। যে গানটিতে দীঘি অভিনয় করলেন সেটিও নকল। ট্রেলারে গানের দুই লাইন শুনেই বোঝা গেল এর সুর নব্বই দশকের সুপারহিট হিন্দি সিনেমা ‘দিল’র ‘নিদ নাহি আয়ে’ গানের হুবহু কপি।

বিজ্ঞাপন

‘তুমি আছো তুমি নেই’ সিনেমার সমালোচনা এই সিনেমার শুরু থেকেই সঙ্গী। শুরুতে ছবির নায়ক নির্বাচন নিয়ে জলঘোলা হয়েছে। প্রথমে বাপ্পী ছিলেন ছবিটির নায়ক। পরে নায়ক হিসেবে আসেন সাইমন। তিনিও ছবিটি থেকে সরে যান।

এরপর সিনেমাটিতে নায়ক হিসেবে নায়ক হিসেবে যুক্ত হন আসিফ ইমরোজ। তার বিপরীতেই দেখা যাবে দীঘিকে। আছেন আরও এক নায়িকা সিমি। এখানে আরও অভিনয় করেছেন অমিত হাসান, সুব্রতসহ অনেকেই। আগামী ১২ মার্চ ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব