মিয়ানমারে নতুন কৌশল আতঙ্ক ছড়াতো

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২, ২০২১ | ৭:০৩
Link Copied Successfully!

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ ঠেকাতে নানা কূটকৌশল করে আসছে পুলিশ। শুরু থেকেই চলছে গ্রেফতার অভিযান, বাড়ি বাড়ি তল্লাশি।
রাস্তায় শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের ওপর ছোড়া হচ্ছে রাবার বুলেট, জলকামান। এমনকি কখনো কখনো ছোড়া হচ্ছে সাউন্ড গ্রেনেড ও তাজা গুলি।

এবার বাড়ি বাড়ি ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে সেনা-পুলিশ। নিরাপত্তা বাহিনীর এই অপতৎপরতা বিক্ষোভকারীদের জন্য নতুন আতঙ্কের সৃষ্টি করেছে। দেশজুড়ে এসব ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেব্রুয়ারির শুরুতে সেনা অভ্যুত্থানের পর থেকে প্রায় এক মাস ধরেই এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ-আন্দোলন অব্যাহত রয়েছে।

এদিকে ক্ষমতা পোক্ত করতে শুরু থেকেই নানা বিধি-নিষেধ ও আইন চালুর সঙ্গে সঙ্গে সহিংস দমন পীড়ন চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। চলতি সপ্তাহে তা আরও ভয়ানক রূপ নিয়েছে। এর বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও সফল হচ্ছে না।
দ্য ইরাবতী জানিয়েছে, বিক্ষোভকারীদের পাকড়াও করতে বাড়ি বাড়ি চিরুনি অভিযান চালাচ্ছে সেনা ও দাঙ্গা পুলিশ। শুধু তাই নয়, গেট ভেঙে ঢুকে বাড়িতে ভাঙচুর, মারধর ও লুটপাট চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়েছে, সর্বশেষ সর্বদক্ষিণের উপকূলীয় তানিনথারি রাজ্যের মিয়েক শহরে এমনই লোমহর্ষক ঘটনা ঘটেছে। সোমবার শহরটির একটি এলাকায় যৌথ অভিযান চালায় সেনা ও পুলিশের একটি দল।
এরপর বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও এর বাসিন্দাদের মারধর করে। এর মধ্যে এক গর্ভবতী নারীকেও বেদম প্রহার করা হয়েছে। সেই সঙ্গে তার বাড়িও লুট করা হয়েছে। শুধু তাই নয়, ওই বাড়ির এক কিশোরকে গুলি করা হয়েছে।

এই হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিয়েক শহরের কোনো এক বাসিন্দার শেয়ার করা এই ভিডিওতে ওই গর্ভবতীকেও দেখানো হয়েছে।
সেখানে তিনি বলছেন, সেনা ও পুলিশের ৩০ সদস্যের একটি দল তার বাড়িতে ঢুকে পড়ে এবং আসবাব সামগ্রী ভাঙচুর করে। এ সময় তার মাথায়ও আঘাত লাগে।

তিনি আরও জানাচ্ছেন, তার ঘর থেকে প্রায় চার লাখ কিয়াট ও একটি এটিএম কার্ড লুট করে নিয়ে গেছে পুলিশ।
দ্য ইরাবতী জানিয়েছে, শুধু একটা বাড়িতে নয়, মিয়েক শহরের অন্তত তিনটা ওয়ার্ডের বহু বাড়ির দরজা-জানালায় ভাঙচুর চালিয়েছে সেনা-পুলিশ। চালানো হয়েছে এলোপাতাড়ি গুলি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব