সাংবাদিকদের দাবির প্রতি সরকারের সুনজর আছে: বিএমএসএফ’র কাউন্সিলে পরিকল্পনা মন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২০ | ১০:৫৯
Link Copied Successfully!

পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান বলেছেন, বিএমএসএফ’র চৌদ্দ দফাসহ সাংবাদিকদের সকল দাবির প্রতি সরকারের সুনজর আছে। এজন্যই প্রধানমন্ত্রী সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচেছন। তিনি রোববার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধণী বক্তব্যে তিনি একথা বলেন।

রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলটকে সভাপতি এবং দৈনিক আধুনিক বাংলার আহমেদ আবু জাফরকে পূনরায় সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান ভাচুয়্যালের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধণ ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাদেশের সাংবাদিকদের উপস্থিতিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, এ্যাড. খায়ের উদ্দিন সিকদার, জার্নালিষ্ট শেল্টার হোম’র আহবায়ক মিজানুর রশীদ মিজান, সদস্য সচিব নুরুল ইসলাম উজ্জল প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজারের নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, চট্টগ্রামের সাংবাদিক হাকিম রানা, ঝালকাঠির রিয়াজুল ইসলাম বাচ্চু, ফেনীর জহিরুল ইসলাম জাহাঙ্গীর, নরসিংদির মোশরফ হোসেন নীলু, বিবাড়িয়ার আমিনুল ইসলাম আহাদ, পাবনার সভাপতি ডা. আব্দুস সালাম, চাঁদপুরের আলম পলাশ, গাজীপুরের ড. রিপন আনসারী, নোয়াখালীর মানিক ভুইয়া প্রমূখ। নেতৃবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব