চাঁদপুর সদরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনোবল বিকাশে গুরুত্বপূর্ণ: এস এম এন জামিউল হিকমা

Reporter
গাজী মো: সবুজ
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২৬ | ৪:১৬
Link Copied Successfully!

চাঁদপুর সদরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁদপুর সদর, চাঁদপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- এস এম এন জামিউল হিকমা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মনোবল বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়।

তিনি বলেন, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়। চাঁদপুর সদরের ৮০টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাবা, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার—এই চারটি ইভেন্টে অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাদক ও নেশাসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে সহায়তা করবে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

শিক্ষক ও উপস্থাপক এম আর ইসলাম বাবু এর সঞ্চালনায়,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)- বাপ্পি দত্ত রনি, উপজেলা একাডেমিক সুপারভাইজার- সুমন কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা।

উল্লেখ্য, চাঁদপুর সদরের ৮০টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দাবা, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার—এই চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

পরে অতিথিদের মাধ্যমে দাবা, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব