
রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ


হাজীগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় শিক্ষার মন উন্নয়ন মুলুক নসচেতনতা তৈরি, আগামীতে মাদ্রাসার শিক্ষার্থীদের ও অভিভাবকদের করনীয় কি এই নিয়ে অভিভাবক সমাবেশ আলোচনা সভা ও ঈদে ই মিলাদুনবী( স) অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।
গত ২৬ আগষ্ট মাদ্রাসার হল রুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার গভানিং বডির দাতা সদস্য মোঃ নুরে আলম খানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভানিং বডির সহ সভাপতি মোঃ জাকির হোসেন খান।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন খান গভানিং বডির বিদুৎসাহী সদস্য প্রফেসর মোঃ হানজালা শাহীন, মোঃ আরাফাত হোসেন বকাউল, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আবু জাফর, আরবি প্রভাষক গাজী মোঃ নোমান হোছাইন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদকও দৈনিক চাঁদপুর কন্ঠের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি আলমগীর কবির, চাঁদপুর সদর রামপুর মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ ছেফায়াত উল্যাহ, দশম শ্রেণির ছাত্রী তাছনিয়া নাজনীন। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ, গভানিং বডির সকল সদস্য ও অভিভাবক গন উপস্থিত ছিলেন।


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান

























