চাঁদপুর-৩ ও চাঁদপুর-৫ আসনের এমপিদের যৌথ উদ্যোগ

চালু হচ্ছে চাঁদপুর-কক্সবাজার ও চাঁদপুর-সিলেট রুটে নতুন ট্রেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৪, ২০২৬ | ৫:১০
Link Copied Successfully!

চাঁদপুর-৩ ও চাঁদপুর-৫ আসনের এমপিদের যৌথ উদ্যোগ, চালু হচ্ছে চাঁদপুর-কক্সবাজার ও চাঁদপুর-সিলেট রুটে নতুন ট্রেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
চাঁদপুরবাসীর জন্য সুখবর নিয়ে এলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। দুই এমপির যৌথ আবেদনের প্রেক্ষিতে চাঁদপুর থেকে কক্সবাজার ও সিলেট রুটে নতুন ট্রেন চালু এবং পূর্বে বন্ধ হওয়া ট্রেনসমূহ পুনরায় চালুর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

গত ২৮ জুন ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রের স্মারক নং- ০৩.০০.২৬৯০.০০০.০০৫.১৪.০০০১.২৬-২২৭।

বিজ্ঞাপন

যৌথ আবেদন ও নির্দেশনা:
পত্রে উল্লেখ করা হয়, সংসদীয় আসন ২৬২ চাঁদপুর-৩ এর এমপি শেখ ফরিদ আহমেদ এবং ২৬৪ চাঁদপুর-৫ এর এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রধানমন্ত্রী বরাবর আধা-সরকারি পত্রে চাঁদপুর হতে কক্সবাজার ও চাঁদপুর হতে সিলেট রুটে নতুন ট্রেন চালু এবং পূর্বে বন্ধ হওয়া ট্রেনসমূহ পুনরায় চালুকরণের আবেদন করেন।

এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় রেলপথ মন্ত্রণালয়কে জানায়, নতুন ট্রেন চালু ও বন্ধ ট্রেন পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে।

যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে:
চাঁদপুর থেকে সরাসরি কক্সবাজার ও সিলেটে ট্রেন যোগাযোগ না থাকায় ভোগান্তিতে পড়তেন হাজারো যাত্রী। পাশাপাশি লোকসানের অজুহাতে বন্ধ হয়ে যাওয়া কয়েকটি লোকাল ট্রেন চালুর দাবিও ছিল দীর্ঘদিনের। দুই এমপির যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর সেই দাবি পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এমপিদের বক্তব্য:
চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ বলেন, “চাঁদপুরের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবেদনে সাড়া দেওয়ায় আমরা কৃতজ্ঞ।”

চাঁদপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “চাঁদপুর-কক্সবাজার ও চাঁদপুর-সিলেট রুটে ট্রেন চালু হলে পর্যটন, ব্যবসা ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা দুজন মিলে চাঁদপুরের উন্নয়নে কাজ করছি।”

স্থানীয়দের প্রতিক্রিয়া:
এ খবরে চাঁদপুরের ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা বলছেন, দুই এমপির সমন্বিত প্রচেষ্টায় চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্দেশনা পাওয়ার পর রুটের সম্ভাব্যতা যাচাই ও কোচ প্রাপ্যতা নিয়ে কাজ শুরু হয়েছে। দ্রুতই ট্রেন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

অনুলিপি দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, রেলপথ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব