পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ খানের মাতৃবিয়োগে শোকের ছায়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২৬ | ৩:০৭
Link Copied Successfully!

চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ খানের মাতা, মরহুমা হাজীনী জুলেখা বেগম (৮৫) আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টায় চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, সজ্জন ও বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী। তার সৌম্য আচরণ, অতিথিপরায়ণতা এবং মানুষের প্রতি আন্তরিকতা তাকে পরিবার ও সমাজে এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল।

তার ইন্তেকালে বাবুরহাটের প্রখ্যাত খান বাড়িসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ আসর বাবুরহাট খান বাড়িতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন, আমিন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা