জেলায় ৮ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য, চলবে মাসব্যাপী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১২, ২০২৫ | ১০:৪১
Link Copied Successfully!
চাঁদপুরে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।
তিনি বলেন, “টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। সরকারের উদ্যোগে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং এটি সম্পূর্ণ নিরাপদ। ভ্যাকসিন কার্যক্রম সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।
সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাখাওয়াত হোসেন।
উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম ফয়সাল, আল-আমিন একাডেমির অধ্যক্ষ সাইফুল ইসলাম এবং চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে) ১৮ কর্মদিবসে জেলায় ৮ লাখ ৫ হাজার ২৪৫ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থী: ৫ লাখ ৪১ হাজার ৮৪৪ জন, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত (৯ মাস–১৫ মাস বয়সী) শিশু: ২ লাখ ৬৩ হাজার ৪০১ জন, অনলাইন নিবন্ধন সম্পন্ন: ৪১% শিশু। এছাড়া জেলায়, টিকাদান অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান: ৩,৭৫৮টি, কমিউনিটি টিকা কেন্দ্র: ২,৪২৪টি, টিকাদান টিম: ৩১৩টি, টিকা প্রদানকারী: ৬১৬ জন, স্বেচ্ছাসেবী: ৯১৯ জন, প্রথম সারির তদারককারী: ৩০৩ জন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব