চাঁদপুরে ১ হাজার শিক্ষার্থীর অংশগ্রহনে আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৪, ২০২৫ | ৭:৩৫
Link Copied Successfully!

 চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড। এতে জেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই অলিম্পিয়াডের আয়োজন করে বিজ্ঞান বেজ। সার্বিক সহযোগিতায় ছিলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী করে তোলে। তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা জাতিকে এগিয়ে নিতে পারে উন্নত বিশ্বের কাতারে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ প্রশংসার যোগ্য।

বিজ্ঞাপন

ডিসি বলেন, বিজ্ঞান চর্চার মাধ্যমেই গড়ে উঠতে পারে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আলোকিত বাংলাদেশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আগ্রহ ও অনুসন্ধিৎসা আরও বাড়িয়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার বিকাশ ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দক্ষতা অর্জন করার জন্য প্রতিযোগিতার আয়োজন। আশাকরি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আগামী দিনে দেশকে ভালো কিছু উপহার দিতে সক্ষম হবে। দ্বিতীয় রাউন্ডের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় এমসিকিউ পদ্ধতিতে ২৫ মার্কে ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখান থেকে ৫০জন উত্তীর্ণ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব