
উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন চেয়ারম্যান মো. কবির হোসেন মিয়াজী
Link Copied Successfully!

উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. কবির হোসেন মিয়াজী।
সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার দেড় যুগ পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রথম দিনে হাজীগঞ্জ বাজারস্থ রোটারী ক্লাব অব হাজীগঞ্জে অনুষ্ঠানের প্রধান অতিথি পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন তিনি।
সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন পত্রিকার প্রধান উপদেষ্টা খাজা সাফিউল বাসার রুজমন ও প্রধান সম্পাদক গাজী সালাহউদ্দিন।
এ সময় পত্রিকার শুভানুধ্যায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও মানবসমাজ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুভুতি প্রকাশ করতে গিয়ে আলহাজ্ব কবির হোসেন মিয়াজী বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের দুই দশক যাবৎ সাধারণ সম্পাদক ও পরবর্তীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। মানবসমাজ পরিবার আমার কৃতকর্মে যে সম্মাননা দিয়েছেন তা চিরদিন স্মরণ রাখবো। এই উৎসাহ আমাকে জনগণের আরও বেশি সেবা প্রদানে প্রেরণা যোগাবে। আমি মানবসমাজ পরিবারের সার্বিক সফলতা কামনা করছি।



























