
হাজীগঞ্জে সেরাদের সেরা অনুষ্ঠানে মেধাবি শিক্ষার্থীদের পুরস্কার বিতরন
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীমে ( পিবিজিএসআই), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ে আওতায় পুরস্কার বিতরন করা হয়েছে।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন হাজীগঞ্জ পাইলট হাইস্কুলে এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আবু তাহের আহম্মদ উল্যাহ, বেলচোঁ কারিমাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ। পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটোয়ারী, বলখাল জোগেন্দ্র নারায়ন কারিগরি উচ্চ বিদ্যালও কারিগরি কলেজে প্রধান খাদিজা বেগম, শ্রেস্ট শিক্ষার্থী ফাহাদ গাজী, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী শাইমা নুশরাত, সাকিয়া বিনতে আলম, অভিভাবক মাহবুব মারওয়ান, গাজী সালাহ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেনশফিউল আলম,গীতাপাঠ করেন জয়ীতা রানী। অনুষ্ঠানে ৫ জন সেরা শিক্ষার্থী ১০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরন উপস্থিত ছিলেন।








