চাঁদপুর জজ আদালতে শুনানিকালে মারা গেলেন অ্যাড. আব্দুল মান্নান খান 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৫, ২০২৫ | ৩:৫৮
Link Copied Successfully!
চাঁদপুর জজ আদালতে মামলা শুনানি কালে মারা গেলেন  অ্যাড. আব্দুল মান্নান খান ( মহিন)।
মঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫ দুপুরে জেলা জজ আদালতে রিভিশন মামলা শুনানি কালে মাথা ঘুরিয়ে ফ্লোরে পরে যান । এ সময় তার মাথা বেঞ্চের সাথে ধাক্কা খেয়ে  মাথায় রক্তাক্ত জখম হয়। সাথে সাথে আদালতে থাকা আইনজীবী ও সহকারীরা তাকে দ্রুত চাঁদপুুর  সরকারী   হাসপাতালে নিয়ে যান।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সূত্রে জানা যায়,  অ্যাড.  আব্দুল মান্নান খান মইনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত  ডাক্তার তাকে  মৃত ঘোষণা করেন।
চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনূর বেগম বলেন আমাদের আইনজীবী আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলা এডমিশন শুনানি করতে ছিলেন। শুনানী  করা অবস্থায় তিনি মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান।  সাথে সাথে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।
অ্যাড. আব্দুল মান্নান খান মহিন ২০১০ সালে চাঁদপুুর আইনজীবী সমিতিতে যোগ দেন। মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।
তার মৃত্যুর খবর শুনে আদালত অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
হাসপাতাল থেকে আব্দুল মান্নান খান মহিনকে দুপুরে তার চাঁদপুুর সদর উপজেলা পরিষদের সংলগ্ন বাসায় নেয়া হলে  আইনজীবী সহ বিচার প্রার্থীরা তাকে এক নজর দেখার জন্য ছুটে যান।
তার নিজ বাড়ি জেলার হাজীগঞ্জ উপজেলার বাজনাখাল গ্রামে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব