যানজটে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি: নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১, ২০২৫ | ৭:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের ‎হাজীগঞ্জ বিশ্বরোডের চলমান নির্মাণকাজের কারণে প্রতিনিয়তই যানজটে চরম দুর্ভোগে পড়ছে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে আসলেও সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হিমশিমে পড়ছে।

‎এ অবস্থায় পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সুবিধার্থে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ।
‎
‎মঙ্গলবার (পহেলা জুলাই) দুপুরে হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের কাছে স্মারকলিপি দেন।
‎
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবেদ হোসেন জানান, ‎আবেদন পত্র জমা দেওয়ার পর ঠিকাদারের সাথে কথা বলে জানা গেছে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের কাজ প্রায় শেষ। আগামীকাল থেকে যান চলাচল করার জন্য সম্পূর্ণ ভাবে মুক্ত করে দেওয়া হবে।
‎
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিনিধি মাহমুদুল মাহিম, নুর ইসলাম, হাজীগঞ্জ মডেল কলেজ প্রতিনিধি মোঃ নাঈম প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব