হাজীগঞ্জে চাউলকান্ডে মানববন্ধন, ৪৮ ঘন্টার মধ্যে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৯, ২০২৫ | ৮:২০
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে উদ্ধারকৃত চাউলকান্ডে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সম্পৃক্ততার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাঁয়চৌ বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।
চাউলকান্ডে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ এনে ৪৮ ঘন্টার মধ্যে চেয়ারম্যানকে অপসারণের দাবী করেন বক্তারা। না হয় উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার হুশিয়ারী দেন তারা।
মানববন্ধনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে বক্তব্য রাখেন, মো. বিল্লাল হোসেন, শাহ আলম ভুট্টু, জহিরুল ইসলাম, মাসুম চৌধুরী, আব্দুল করিম, দিদার হোসেন মিন্টু ভূঁইয়া, বিল্লাল হোসেন হেফাজত।
বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব অযোগ্য। তার আমনে পরিষদ অনিয়মের সম্রাজ্যে পরিনত হয়। গতকাল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘরে ২০ বস্তা সরকারি চাউল পাওয়া গেছে।  এ ঘটনায় চেয়ারম্যান দায় সারতে পারে না। ৪৮ ঘন্টার মধ্যে চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবকে অপসারণ করতে হবে। না হয় উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।
এর আগে বুধবার সকালে ইউনিয়নের গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাউল উদ্ধার করে পরিষদে নেওয়া হয়। এ ঘটনায় গ্রাম পুলিশ স্বপন সাহাকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা