চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২৫ | ৭:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এই তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার শিবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় ৪ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫৫) কে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

একই দিন মতলব দক্ষিণ উপজেলার করবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. মোমিন মিজি (৩৮) কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন।

অপরদিকে একই দিন সদর উপজেলার মাদ্রাসা রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি হাবিবুর রহমান পাটওয়ারী (২৩) ও ফরহাদ মিজি (২৪) কে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০০পিস ইয়াবা ট্যাবলেট।

উদ্ধারকৃত মাদক, মোবাইল ফোন এবং গ্রেপ্তার কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা