চাঁদপুরে ২০জন বেদেকে প্রশিক্ষণ শেষে উপকরণ প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২৫ | ৭:২৫
Link Copied Successfully!

চাঁদপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলিক প্রশিক্ষণের সমাপনী হয়েছে। এতে ২০ জন বেদেকে প্রশিক্ষণ প্রদান ও উপকরণ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে শহরের কোড়ালিয়া রোডস্থ জেলা সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, সমাজসেবা অসহায় মানুষসহ বিভিন্ন সম্প্রদায় নিয়ে কাজ করে। অসহায়দের সাহায্য করাই এই দপ্তরের কাজ। কিন্তু আজকে সমাজসেবা অধিদপ্তর চাঁদপুর বেদে সম্প্রদায়কে নিয়ে এমন একটি আয়োজন করা সত্যিই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

বিজ্ঞাপন

ডিসি উপস্থিত বেদে সম্প্রদায় জনগোষ্ঠীদের উদ্দেশ্যে বলেন, এখানে আপনাদের চেহারা দেখে মনেই হয় নাই যে আপনারা বেদে সম্প্রদায়ের। তারমানে নিজেরা নিজেদের নিয়ে চিন্তা করেন। কিভাবে নিজেদের বদলানো যায়, যে সে নিয়ে ভাবেন।

ডিসি আরো বলেন, আজকে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু সে প্রশিক্ষণ যদি আপনারা কাজে না লাগান তাহলে আপনারা আপনাদের পূর্বের অবস্থানে চলে যাবেন। আজকে সমাজসেবা আপনাদের একটা নতুন স্বপ্ন দেখিয়েছি। স্বপ্ন দেখার জন্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিয়েছে। আপনার জীবনের পরিবর্তনের ব্যাপারে আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আপনার আগ্রহ দেখেই আপনাদের জন্যে কাজ করে যাবো। কিন্তু জোর করে আমরা আপনাদের কোন কিছু চাপিয়ে দিবো না। আপনাদের নিজের জিবনমান পরিবর্তনে নিজেদের ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে হবে।

এসময় জেলা প্রশাসক বাল্যবিবাহ না দেয়ার জন্যে বিশেষভাবে অনুরোধ করেন।

বিজ্ঞাপন

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি পরিচালক বিল্লাল হোসেনর সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক হাজী মো. মোশাররফ।

এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন বেদে সম্প্রদায়ের প্রতিনিধি রোকেয়া বেগমসহ অন্যান্যরা।

আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাইমেশিন ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৫ দিনব্যাপী ২০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যককে ১টি করে সেলাইমেশিন ও নগদ ১০হাজার টাকা প্রদান করা হয়৷

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা