শাহরাস্তিতে সড়কের দুপাশে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২৫ | ৬:৪৪
Link Copied Successfully!

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দু’পাশে অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ।

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে উপজেলার উয়ারুক বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কিছু লোক স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদেরকে বারবার বলা হলেও স্থাপনা সরিয়ে নেয়নি। তাই যানজট নিরসন ও জনসাধারণের চলাচলের জন্য সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হচ্ছে।

উপজেলার শাহরাস্তি গেট ও কালিয়াপাড়া এলাকায় সব মিলিয়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে সড়ক বিভাগ জানিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা