চাঁদপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আধূনিকের আলোচনা সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩১, ২০২৫ | ১০:২১
Link Copied Successfully!
চাঁদপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে আধূনিকের আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্য রাখছেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী। -- পপুলার বিডিনিউজ

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আমরা ধূমপান নিবারণ করি (আধূনিক) এর আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব এলিট চাইনিজ রেস্টুরেন্টে  “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সিভিল সার্জন চাঁদপুর এর তত্ত্বাবধানে আধূনিক,সিসিডিএস ও ডাব্লিউবিবি টাস্ট্রের যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আধূনিক চাঁদপুর জেলা শাখার সভাপতি ও স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মুজিবুর রহমান।
ক্যাব চাঁদপুরের দপ্তর সম্পাদক বিপ্লব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেম,অধ্যাপক দুলাল চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত প্রাথমিক প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা ছানা উল্লাহ খান, আধূনিকের সহ সভাপতি বাসুদেব মজুমদার, যুগ্ম মহাসচিব ও চাঁদপুর চেম্বারের পরিচালক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক মাকসুদুর রহমান, সদস্য ও সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, সদস্য দীপান্বিতা দাস, নাফিজা আনজুম প্রমি,মহিবুর রহমান খান নভেল প্রমুখ।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক বেপারী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, প্রতিবন্ধী সুইড চাঁদপুর শাখার সদস্য মিজানুর রহমান খান,অ্যাড. রোকেয়া বেগম,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আফরোজা আক্তার,মৈত্রী দত্তসহ আধূনিকের সদস্যবৃন্দ।

সভাপ্রধানের বক্তব্যে আধুনিকের চাঁদপুর জেলা সভাপতি ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী বলেন, আমরা হয়তো সারা দেশে পারবো না কিন্তু আমদের শপথ নিতে হবে চাঁদপুরকে ধুমপান মুক্ত করবো। এর জন্য আমাদেরকে একটি নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ করতে হবে। ধূমপান দ্রুত মরণ ডেকে আনে। ধুমপান ছাড়ার জন্য আমাদের ইচ্ছে শক্তিই যথেষ্ট।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা