চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২৫ | ১০:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ২৭ মে সন্ধ্যা থেকে ২৮ মে বিকেল পর্যন্ত যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে সদর, মতলব ও হাজীগঞ্জ থেকে এসব অপরাধীদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ উপজেলায় কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে আবু সাইদ সর্দার (২৮) নামে মাদক কারবারিকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট।

একই উপজেলার চাপাতিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদককারবারি সুমন প্রধানিয়াকে (৩৬)। তার কাছ থেকে জব্দ করা হয় ১২২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১১ হাজার টাকা, একটি গ্যাস লাইটার ও একটি ফোয়েল পেপার।

চাঁদপুর সদরের মৈশাদি এলাকায় অভিযান পরিচালনা করে রাজু গাজী (২৭) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলার টোরাঘর এলাকায় অভিযান পরিচালনা করে শাহ আলম (৩৮) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৭২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৪ হাজার ৬৫ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

এদিকে চাঁদপুর শহর এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. তানজিল (১৮) কে গ্রেফতার করা হয়। শহরের অপর অভিযানে হাজী মহসীন রোড এলাকা থেকে অভিযান চালিয়ে ৫টি বড় তরবারি, ৪টি চাইনিজ কুড়াল ও ৫টি ছোট তরবারি উদ্ধার করা হয়। এই অভিযানে কেউ আটক হননি।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, জব্দকৃত মাদকদ্রব্য, অস্ত্র এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সদর, মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা