যশোরে পর্ণোগ্রাফির মামলায় হাজীগঞ্জের সৌরভ গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২২, ২০২৫ | ৮:৫৯
Link Copied Successfully!

পর্নোগ্রাফি তৈরি করে ফেসবুক ও মেসেঞ্জারে ব্লাকমেইলের মাধ্যমে চাঁদা দাবির মূলহোতা চাঁদপুরের হাজীগঞ্জের সৌরভ মাহামুদুলকে (২৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করেন জনৈক মো. সোহাগ হোসেন বিপ্লব।

বুধবার (২১ মে) বিকেলে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে হাজীগঞ্জ বাজারের বিজনেস পার্ক মকিমউদ্দিন শপিং সেন্টারের ফ্যালকন ফ্যাশন জোন থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সৌরভ হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের আব্দুল গণির ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি।

এই বিষয়ে বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, মামলার বাদী মো সোহাগ হোসেন বিপ্লব (৩৪) ১৬ মে সন্ধ্যার দিকে কোতয়ালী মডেল থানাধীন আড়পাড়া এলাকায় নিজ বাড়ীতে অবস্থানকালে হঠাৎ দেখতে পান যে একটি ফেসবুক আইডিতে স্ত্রী, ছোট ভাইয়ের বউ ও শালির পর্ন ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ছড়াচ্ছে।

ওই ছবি ও ভিডিও অজ্ঞাতনামা কেউ গোপনে সুকৌশলে সংগ্রহ করে এডিটিং এর মাধ্যমে বাদী ও তার আত্মীয়দের নিকট পাঠিয়ে তার স্ত্রীর মানহানীসহ সমাজে হেয়প্রতিপন্ন করে। একপর্যায়ে উক্ত আইডির ম্যাসেঞ্জার থেকে ম্যাসেজ দিয়ে ব্লাকমেইল করে তার নিকট হতে নগদ ১লাখ ২০ হাজার টাকা দাবি করে।

বিজ্ঞাপন

বাদী টাকা দিতে অস্বীকার করলে আসামিরা বাদীর স্ত্রী সহ অন্যান্যদের পর্নোগ্রাফি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুনরায় পোষ্ট করার হুমকি দিতে থাকে।

বাদীর এমন এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার পুলিশ সুপার (এসপি) রওনক জাহান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোরকে নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই দেবব্রত ঘোষ, শিবু মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করেন। তারা ২১ মে বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদপুরের  হাজিগঞ্জ পৌর এলাকার বিজনেস পার্ক মকিমউদ্দিন শপিং সেন্টার এর ফ্যালকন ফ্যাশন জোন এলাকা হতে মো. সৌরভ মাহামুদুলকে গ্রেপ্তার করেন।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লেখিত ফেসবুক আইডি’র মাধ্যমে পর্নোগ্রাফি ছড়ানোসহ বাদীকে ভয়ভীতি ও ব্লাকমেইল করে টাকা দাবির ঘটনা স্বীকার করে।

ধৃত আসামির স্বীকারোক্তি মোতাবেক পর্ণ ছবি প্রস্তুত ও সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) গ্রেপ্তার আসামিকে এসংক্রান্তে মামলায় আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা