চাঁদপুরে ৪ মাদক কারবারিসহ ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২৫ | ৭:২৩
Link Copied Successfully!

চাঁদপুর সদর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি ও ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারি ও কিশোর গ্যাংস সদস্যদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

এর মধ্যে ২৪ এপ্রিল দিনগত রাতে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে হেলাল (২২) ও মাসুদ (২৬) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা।

একই রাত সোয়া ১টার দিকে কচুয়া উপজেলার পলাশপুর নামক স্থান থেকে মো. মোহসীন (৩০) ও মো. এরশাদ খান (৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার কা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোটর সাইকেল।

একই রাতে চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আপন (১৯), শিপন (১৯), ফারহান (১৮) নামে কিশোর গ্যাংয়ের তালিকাভুক্ত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি সাইনিজ কুড়াল, ৩টি রাম দা ও একটি চাপাতি।

বিজ্ঞাপন

অপরদিকে ২৫ এপ্রিল দিনগত রাত ১১টায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে উপজেলার কাশারা নামক স্থান থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. হৃদয় (১৮), তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) ও শাহেদ মোল্লাকে (১৭) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, জব্দ মাদকদ্রব্য, গ্রেপ্তার মাদক কারাবির এবং কিশোর গ্যাং সদস্যদের স্ব স্ব থানায় পরিবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা