কচুয়ার নন্দনপুর উ’বিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ মার্চ ২৫, ২০২৫ | ১:১৭
Link Copied Successfully!
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। এবছর প্রতিষ্ঠানটি থেকে ১৬৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
সহকারী প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ বাবুলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. জমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অত্র এলাকার প্রখ্যাত আলেম মাও. মো. আবুল খায়ের ও সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার ও ইউনিয়ন জামায়াতের আমির মাও. মো. হেদায়েত উল্লাহ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে বলেন-ভালোভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে । পরীক্ষার হলে কোন প্রকার অনৈতিক সুবিধার সুযোগ নেই। তোমাদের সাফল্য বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।
এসময় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মাও. মো. আবুল খায়ের,মো. বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম খলিল,মো. মজিবুর রহমান,মো. হেলাল আল মামুন,মো. সালাহউদ্দিন, অভিভাবক সদস্য কাজী মো. লোকমান হোসেন,নন্দনপুর দ্বীনিয়া মাদ্রাসার মুদির মাও. ওসমান গনি ফারুকী,আব্দুর রশিদ মেম্বার,শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন – মো. নবী উল্লাহ, জাকির হোসেন পাটোয়ারী, ইব্রাহিম প্রধান।
এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। মিলাদ ও দোয়া শেষে শিক্ষার্থীদের সফলতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা