ঈদ করেই লন্ডন থেকে দেশে ফিরবেন খালেদা জিয়া

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২০, ২০২৫ | ১:৫৯
Link Copied Successfully!

লন্ডনে ঈদ পালন করেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।

বুধবার (১৯ মার্চ) লন্ডনে ‘নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম, ইউকে’র পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে ঈদ করে যাওয়ার অনুরোধ করি। এতে তিনি সম্মতি জানিয়েছেন।

বিজ্ঞাপন

কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে চেয়ারপারসনের উপদেষ্টা জানান, ঈদের দুই সপ্তাহ পরে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। বলা যায়, ১৫ এপ্রিলের আশপাশে তিনি বাংলাদেশে ফিরবেন।

তিনি আরও বলেন, এখানে ফ্লাইটেরও একটা বিষয় আছে। সেক্ষেত্রেও দু-এক দিন এদিক সেদিক হতে পারে। বক্তব্যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনেরও প্রশংসা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

বিজ্ঞাপন

 

এরপর ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ওইদিন লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৭ দিন অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নেওয়ার পর তিনি তারেক রহমানের লন্ডনের বাসায় ওঠেন। বর্তমানে তিনি সেখানেই আছেন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব