গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: বাঁচানো গেল না দগ্ধ খাদিজাকে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৪, ২০২৫ | ৮:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরে শহরের কোরালিয়ার একটি বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণে দগ্ধ খাদিজা আক্তার (২৫) মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) আজ শুক্রবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত রোববার (৯ মার্চ) চাঁদপুর থেকে প্রথমে চারজনকে এবং পরে দুইজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে আজ দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে শাহনাজ বেগমের ২০ শতাংশ দগ্ধ, আবদুর রহমান ১৮ শতাংশ দগ্ধ ও মহিমের শরীরের ১৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন। হোসাইন সরদারের ৩ শতাংশ ও নুসরাত জাহান নিভা ৩ শতাংশ দগ্ধ হন। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার ভোরে চাঁদপুরের কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় সেহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান পুত্রবধূ খাদিজা বেগম। এ সময় গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় প্রথমে চারজনকেও পরে দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন