জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রতিবেদন আজ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৫ | ১:১৬
Link Copied Successfully!
ছাত্র–জনতার অভ্যুত্থানে উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন আসছে আজ বুধবার। জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক তা উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময় বেলা আড়াইটায় জাতিসংঘের ওয়েব টিভিতে এটি সরাসরি সম্প্রচার করা হবে। পয়লা জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের তদন্ত করেছে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।

অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ১৬ সেপ্টেম্বর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত শুরু করে। তারা দেশের নানা এলাকায় গিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরাসরি তথ্য নিয়েছে। কথা বলেছে নানা শ্রেণি-পেশার মানুষ, গোষ্ঠী ও সংস্থার সঙ্গে।

বিজ্ঞাপন

প্রাথমিক অনুসন্ধানে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অন্তত ৬৫০ জনের মৃত্যুর কথা জানায় এই মিশন। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ৫ থেকে ৬ আগস্টের মধ্যে প্রাণ দেন প্রায় ২৫০ জন।

প্রতিবেদনে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যকার সময়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো প্রকাশ পাবে। প্রতিবেদনটি আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করার কথা ছিল। তবে মঙ্গলবার জেনেভা থেকে এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, প্রতিবেদন প্রকাশের সময়-সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

আরও জানানো হয়, বুধবার জেনেভার প্যালেস ডেস নেশনসের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ঢাকার সময় বেলা আড়াইটায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের প্রেক্ষাপটে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

 

Y/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব