সাবেক সচিব শাহ কামালের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল 

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২০, ২০২৪ | ৬:৩২
Link Copied Successfully!

হাজীগঞ্জের নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সভাপতি ও সাবেক সচিব শাহ কামালকে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী।

 

মঙ্গলবার (২০- আগস্ট) সকালে উপজেলার নাসির কোট শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ প্রসঙ্গে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ মিছিল।

বিজ্ঞাপন

 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থী মাঈনুদ্দিন জানান, মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটি পদে থেকে দেশের টাকা লুটেপুটে খাওয়া লোক শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে থাকতে পারবে না। শাহ কামাল কলেজের সভাপতি হওয়ার পর থেকে স্বজনপ্রীতির কারনে শিক্ষার মান অবনতির দিকে চলে গেছে।

 

বিজ্ঞাপন

২০১৬ সাল থেকে কলেজের সভাপতির দায়িত্ব পালনে শিক্ষকদের প্রতি স্বেচ্ছাচারিতা, সভাপতির অনুসারী না হলে প্রমোশন না দেয়াসহ নানান অভিযোগ রয়েছে সাবেক সচিব শাহ কামালের বিরুদ্ধে।

 

শিগগিরই তাকে সভাপতি পদ থেকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

 

নাসিরকোট শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আরশাদ উল্ল্যাহ বলছেন,  সভাপতি যেহেতু গ্রেফতার হয়ে কারাবরণ করছেন। তাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধানানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব