
হাজীগঞ্জ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে মানববন্ধন
Link Copied Successfully!


সারাদেশে ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ১৩ অক্টোবর দুপুর ১২ টায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে হাজীগঞ্জ ব্র্যাক এলাকা অফিস সংলগ্ন কুমিল্লা – চাঁদপুর মহাসড়কের পাশে মানববন্ধন করা হয়েছে।
অনুষ্ঠানে পল্লী সমাজ সদস্য, ভিও সদস্য ও স্থানীয় লোকজন অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কালাচাঁদ দাস জেলা ব্যবস্থাপক( সিইপি) অনিমেষ বিশ্বাস ম্যানেজার (টিবি) নিজাম উদ্দিন ব্যবস্থাপক ই এইচ সি, টুটুল মাহাফুজ, ও মোঃ তফিজুল ইসলাম সংগঠক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি হাজীগঞ্জ।
অনুষ্ঠানে বক্তারা ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের শাস্তি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহবান জানান।



























