সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৬, ২০২৪ | ১২:২৫
Link Copied Successfully!

কয়েক সপ্তাহের দাবদাহের পর বৃষ্টিতে দেশের অধিকাংশ অঞ্চলের আবহাওয়া শীতল হয়েছে। সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেইসঙ্গে চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

ধ্রুব ব্যানার্জী

 সোমবার (৬ মে) আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান সময় সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞাপন

টানা দাবদাহের পর নগর জীবনে এসেছে স্বস্তি। সকাল থেকে রাজধানীতে মেঘ ও সূর্যের লুকোচুরি। সময়ভেদে তাপমাত্রাও গত এক মাসের তুলনায় প্রায় চার ডিগ্রি কমেছে।
 
প্রতিদিনের মতো আজও সড়কে বেড়িয়েছেন শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। তবে সূর্যের প্রখর তাপ না থাকায় নেই ভোগান্তি। আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখাও মেলেনি দুপুর পর্যন্ত। তীব্র গরমের পর এমন আবহাওয়ায় খুশি নগরবাসী।
 
আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে রোববার (৫ মে) কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ও ঢাকায় হয়েছে ৩৬ মিলিমিটার।
 
তিনি জানান, খুলনা বাগেরহাটসহ রাজশাহী অঞ্চলে রোববার বৃষ্টিপাত হয়নি। তাবে আজ এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আও সারা দেশেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্জ্রমেঘও সৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। এ সময় নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।
 
এই আবহাওয়াবিদ আরও জানান, মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে ১৫ তারিখের পর দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব