অন্তঃসত্ত্বা কারিনা  

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৫, ২০২০ | ১:৪৯
Link Copied Successfully!

করোনার মহামারির মাঝেও বেবোর আকাশ এখন রঙিন। সেই আকাশে ভয়ের মেঘ নেই। আছে নতুন করে ‘মা’ ডাক শোনার উচ্ছ্বাস। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা। আর কয়েক মাস পরেই নতুন অতিথি আসবে সাইফ-কারিনার সংসারে। তার মধ্যেই কাজ করে চলেছেন বেবো। ‘লাল সিং চড্ডার শুটিংয়ের জন্য সাইফ এবং পুত্র তৈমুরকে নিয়ে উড়ে গিয়েছেন দিল্লিতে।

সেখান থেকেই আজ এক টুকরো অবসরের মুহূর্ত শেয়ার করলেন অনুরাগীদের জন্য। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বেবো। চারদিকে সবুজ ঘিরে রয়েছে তাঁকে। নায়িকার চোখে মুখে আসন্ন মাতৃত্বের আভা।

‘কভি খুশি কভি গম- এর ‘পু’ অথবা ‘জব উই মেট’-এর ‘গীত-এর যে ছবি আজও সবার মনে আঁকা, তার থেকে এই বেবো সম্পূর্ণ আলাদা। মুখে মেকআপ নেই। চুল টেনে পিছন দিকে বাধা। চোখ দুটো বরাবরের মতোই কথা বলছে। আর পরনে তাঁর পছন্দের ‘কাফতান’। সাদা-কালো চেক কাফতানে বেবো সহজ সুন্দরী।

বিজ্ঞাপন

ছবির ক্যাপশন থেকে জানা যায়, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং সুস্থ আছেন, সঙ্গে ব্যবহার করেছেন“ কাফতানসিরিজ কন্টিনিউজ”। এর আগেও গোলাপি কাফতানে ছবি দিয়েছেন বেবো।

গর্ভাবস্থায় কাফতানে মন মজেছে তাঁর। নিজের স্টাইল স্টেটমেন্ট মেলে ধরতে কি ভুলতে পারেন কারিনা কপূর খান! সেই জন্যই ইনস্টাগ্রামে এই ছবির ‘সিরিজ’ শুরু করেছেন তিনি। অনুরাগীরাও ‘গীত’কে ভরিয়ে দিয়েছে ভালোবাসায়।

‘লাল সিং চড্ডা’র কাজ শেষ হলেই তিনি কর্ণ জোহরের ‘তখত’ ছবিতে কাজ শুরু করবেন। রণবীর সিংহ, ভিকি কৌশল, আলিয়া ভট্ট, অনিল কপূরের মতো তারকাদেরও দেখা যাবে এই ছবিতে। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন গুণছেন নায়িকা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব