মোহাম্মদ আলী ফ্যামিলি ফাউন্ডেশন এর যাকাত অর্থ বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৪ | ১১:২১
Link Copied Successfully!
চাঁদপুরে মোহাম্মদ আলী ফ্যামিলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে যাকাত অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সদর থানার মুমিন পাড়া এলাকার বকুলবাগ নিবাসে সকাল ১১ টায় অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশন এর পক্ষে যাকাত অর্থ বিতরণ করেন প্রতিষ্ঠানের পরিচালক নুরুল আলম পলাশ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহরের ১৫শ অসহায় দুঃস্থ মানুষের মাঝে এই যাকাত অর্থ বিতরণ করা হয়। পাশাপাশি ৩৫ টি প্রতিষ্ঠানকে যাকাত অর্থ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ব্যক্তি পর্যায়ে যাকাত অর্থ সর্বোচ্চ ৪০ হাজার টাকা থেকে সর্বনিম্ন ২শ টাকা বিতরণ করা হয়। প্রতিষ্ঠান পর্যায়ে আর্থিক সহায়তা হিসেবে সর্বোচ্চ তিন লক্ষ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ৫ হাজার টাকা সহায়তা করা হয়।
যাকাত অর্থ বিতরণ কার্যক্রমে নিরাপত্তা বিষয়ে সার্বিক সহায়তা করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

যাকাত অর্থ বিতরণ বিষয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফাইন্যান্সের মুরাদ জানান, আমরা প্রতিবছর যাকাতের অর্থ গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করে থাকি। পাশাপাশি কিছু প্রতিষ্ঠানকে এই যাকাতের অর্থ থেকে সহায়তা দিয়ে থাকি। আগামীতেও আমাদের এ সহায়তা অব্যাহত থাকবে।

যাকাত অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত , বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন