মসজিদের পানির পাম্প নিজের বাড়িতে বসালেন যুবলীগ নেতা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৯, ২০২৪ | ১:১৫
Link Copied Successfully!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের জন্য সরকারের দেওয়া সাবমার্সিবল পানির পাম্প মসজিদে না বসিয়ে নিজের বাড়িতে বসিয়েছেন এক যুবলীগ নেতা। এমন অভিযোগ করেছেন এলাকাবাসী।

অভিযুক্ত যুবলীগ নেতা সাইফুর রহমান তারেক উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি ২নং ভুনবীর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক।

সরেজমিনে দেখা যায়, তারেকের বাড়িতে পানির পাম্প বসিয়ে পানির লাইন নিয়েছেন বাড়ির ভেতরে। এলাকাবাসী ভাষ্যমতে, এই সরকারি পানির পাম্পটি মসজিদ ও এলাকাবাসীর ব্যবহারের জন্য বসানোর কথা থাকলেও তারেক ক্ষমতা দেখিয়ে তার বাড়িতে বসিয়েছেন। মসজিদের কাজে ব্যবহার বা এলাকাবাসীর পানি পানের কোনো সুযোগ নেই সেখানে।

পশ্চিম পাড়া মসজিদের সভাপতি দাবি করে এ যুবলীগ নেতা সাইফুর রহমান তারেক বলেন, মসজিদের কাজে ও স্থানীয় মানুষ যেন পানি ব্যবহার করতে পারেন সেজন্য এখানে পানির পাম্প বসানো হয়েছে।

বিজ্ঞাপন

মসজিদ কমিটির বর্তমান সভাপতি মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আমান মিয়া বলেন, তারেক পশ্চিমপাড়া মসজিদের সভাপতি নয়। সে মসজিদের সভাপতি দাবি করে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন। মসজিদের কথা বলে সে তার বাড়িতে সরকারি পানির পাম্প বসিয়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।

শ্রীমঙ্গল ২নং ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রশীদ বলেন আমি শুনেছি মসজিদের নামে সরকারিভাবে একটি পানির পাম্প এনে তারেক তার বাড়িতে পানির পাম্পটি স্থাপন করেছে। এ বিষয়ে চেয়ারম্যান হিসেবে আমি ব্যবস্থা নেব।

 

বিজ্ঞাপন

হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি”র শুভ বিবাহ সম্পন্ন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু জাতীয় নজরুল বর্ষসেরা কন্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন হাজীগঞ্জের সায়েম