মালিগাঁও বাজারে পঙ্গু আনুর দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২, ২০২০ | ১০:৪১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার  পঙ্গু আনোয়ার হোসেন আনুর দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর ( উ:) ইউনিয়নের মালিগাঁও বাজারে।

ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন আনু হাজীগঞ্জ উপজেলার মালিগাঁও গ্রামের বাসিন্দা। সে দীর্ঘ দিন থেকে মালিগাঁও বাজারে সাদিয়া ভ্যারাইটিজ ষ্টোর এন্ড ক্লথ ষ্টোর পরিচালনা করেন। প্রতি দিনের মত আনু বৃহস্পতিবার রাতে দোকার বন্ধ করে বাড়ি যায়। শুক্রবার ভোরে খবর পায় তার দোকান পুড়ে গেছে।

“ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন আনু জানান, ভোরে দোকানে এসে দেখে দোকানে ভিতর থেকে ধুয়া বের হচ্ছে। পরে দোকানের সাটার খুলে দেখে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

দোকানে ১৪ লাখ টাকার কাপড়, ২ লাখ টাকার জুতা, ২ লাখ টাকার কসমেটিকস, ১ টি সেলাই মেশিন ৪ হাজার টাকা, আসবাবপত্র ৪ লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাজারের ব্যবসায়ী সোহাগ ও ইব্রাহীম জানান, ভোর বেলায় আগুন জ্বলতে দেখে মালিককে খবর দেই। ফায়ার সার্ভিসে খবর দিলে তার আগেই সব পুড়ে যায়। তবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

৯ নং গন্ধব্যপুর (উ:) ইউনিয়ন উন্নয়ন কমিটির সদস্য আলী আহম্মদ ভুইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা সরকারের সহায়তা দরকার।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। প্রশাসনকে জানানো হয়েছে।

উল্লেখ্য, আনোয়ার হোসেন আনু মালীগাঁও গ্রামের হাজী বাড়ির আবুল হাসেমের ছেলে। সে ২ ছেলে ১ মেয়ের জনক। আনু ৯ বছর বয়স থেকেই পঙ্গু। প্লাস্টিকের পা দিয়ে চলাফেরা করে। এখন সে নি: স্ব হয়ে গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব