ছুটি সংশোধন, রোজায় এবার খোলা থাকবে মাদ্রাসাও

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৫, ২০২৪ | ৫:৪৬
Link Copied Successfully!

আসন্ন রমজান উপলক্ষ্যে স্কুল-কলেজের পর এবার মাদ্রাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার। ১৫ দিন ছুটি কমিয়ে ২১ মার্চ পর্যন্ত মাদ্রাসায় ক্লাস-পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৭ মার্চ থেকে সারা দেশের সব মাদ্রাসায় ছুটি ঘোষণা করা হয়েছিল।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের কপি যুক্ত করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও অফিস আদেশ জারি করেছে। অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত সব মাদ্রাসায় শ্রেণি কার্যক্রম চালু রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বছরের শুরুতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে রমজানে ৩০ দিন ছুটি রেখে বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী আনে শিক্ষা মন্ত্রণালয়। এতে রোজায় মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও সংশোধনী আনে। তারা প্রাথমিক বিদ্যালয়ে রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কলেজগুলোতেও ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এএসসি/নি

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব