বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে যে যুক্তি দিলেন প্রতিমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৪ | ২:২০
Link Copied Successfully!

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।আগামী মার্চ থেকে এটি কার্যকর হবে।

বিদ্যুতের দাম ইউনিটপ্রতি সর্বোচ্চ ৭০ পয়সা এবং সর্বনিম্ন ৩৪ পয়সা বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

নসরুল হামিদ বলেন, ভর্তুকি তুলে নেওয়ার অংশ হিসেবে আগামী তিন বছর বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যে কোনো দেশে জ্বালানির উপরেই বিদ্যুতের দাম ওঠানামা করে। কাজেই ওটার সঙ্গে আমাদের সমন্বয় করতে হবে, এছাড়া উপায় নেই। বিদ্যুতের দাম নিচের লেভেলে ইউনিট প্রতি ৩৪ পয়সা থেকে ৭০ পয়সা বাড়ছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে বড় অংকের ভর্তুকি দিতে হয়, সে কথা মনে করিয়ে দিয়ে নসরুল হামিদ বলেন, ডলারের দামের পার্থক্যের কারণে ভর্তুকি আরও বেশি বেড়েছে। ধীরে ধীরে ভর্তুকি সমন্বয়ে যেতে হবে। আগামী তিন বছর আমরা এটাকে সমন্বয় করব, যাতে সহনীয় পর্যায়ে থেকে সমন্বয়টা হয় সেটার একটা ব্যবস্থা আমরা নিয়েছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিদ্যুতের ক্ষেত্রে ভর্তুকি থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার জন্য মূল্য সমন্বয়ে যাচ্ছি। তেলের ক্ষেত্রে আমরা ডায়নামিক প্রাইসিংয়ে যাচ্ছি।

গ্যাসের দাম বাড়ানোর বিষয় তিনি বলেন, গ্যাসের দাম মূল্য সমন্বয় গ্রাহক পর্যায়ে হচ্ছে না। বিদ্যুৎকেন্দ্রের গ্রাহকদের জন্য সেটা হচ্ছে। গ্যাসের আবাসিক পর্যায়ে ব্যবহারের ক্ষেত্রে দাম বাড়ছে না। শিল্পেও গ্যাসের দাম বাড়ছে না। এএসসি/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব