গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন মৃত্যু ৩২, শনাক্ত ১২৭৫

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২০ | ৬:২৯
Link Copied Successfully!
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫১৬১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনে।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০২৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর নমুনা পরীক্ষা করা হয়েছে আগের সংগৃহীত নমুনাসহ ১০৬৮৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৯৩ শতাংশ। এপর্যন্ত শনাক্তের হার ১৮.৮১ শতাংশ।
করোনায় আক্রান্তদের মধ্যে ৭৫.৩১ শতাংশ রোগী সুস্থ হয়েছেন। আর মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ২ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১ জনের ৪১-৫০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ২৩ জন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব