রেকর্ড সৃষ্টির পর বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২৪ | ১০:৩৮
Link Copied Successfully!

গত ডিসেম্বরে রেকর্ড সৃষ্টির পর বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে স্বর্ণের দাম। গত সপ্তাহেও পতনের মধ্যে ছিল মূল্যবান এই ধাতুর দাম। এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় তিন শতাংশ কমেছে।

তথ্যমতে, গত এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ১০ দশমিক ৭৫ ডলার বা দশমিক ৫৩ শতাংশ। এর মাধ্যমে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে হয়েছে ২ হাজার ১৮ দশমিক ৩৮ ডলার। এর ফলে মাসের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৫৮ দশমিক ৭৮ ডলার বা ২ দশমিক ৮৩ ডলার।

 

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ডিসেম্বরের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে বাড়তে দেখা যায়। ৪ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ১২৪ দশমিক ৭৩ ডলারে উঠে যায়। মূল্যবান এই ধাতুটির এত দাম আগে কখনও বিশ্ববাসী দেখেনি।

 

অবশ্য রেকর্ড সৃষ্টির পরপরই পতনের মধ্যে পড়ে স্বর্ণ। ওই দিনই প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ২ হাজার ২১ ডলারে নেমে আসে। একইদিনে ১০০ ডলার দাম কমে যাওয়ার ঘটনাও বিরল। এরপর কয়েক দফা স্বর্ণের দাম ওঠা-নামা করলেও গত এক মাস ধরে পতনের মধ্যেই রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশ সবশেষ গত ১৯ জানুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়।

ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৯০ হাজার ৫৭১ টাকা নির্ধারণ করা হয়।

 

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৫ হাজার ৪৬৬ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে দেশের বাজারে এ দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব