চাঁদপুরে আধুনিক চক্ষু হাসপাতাল সীলগালা, দুই ডায়াগনষ্টিকের জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৪ | ১১:৩১
Link Copied Successfully!
চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় ‘চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানকে সীলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেডি এইড ও মডেল ডায়াগনষ্টি সেন্টার নামে  দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, দুপুরে শহরের চেয়ারম্যানঘাট এলাকার ‘চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন না থাকায় সীলগালা এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রী শহীদ মিনারের বিপরীতে মেডিএইড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে মডেল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, প্রাইভেট ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শহরের তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা