জঙ্গলেই হয়েছে আমাদের প্রেম : মৌসুমী হামিদ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৪ | ৫:০০
Link Copied Successfully!

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।

 

শুক্রবার (১২ জানুয়ারি) দীর্ঘদিনের প্রেমিক আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। এবার অভিনেত্রী জানালেন, জঙ্গলেই নাকি শুরু হয়েছিল তাদের প্রেম।

বিজ্ঞাপন

 

বুধবার (১০ জানুয়ারি) ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয় মৌসুমী-রানার হলুদ সন্ধ্যা। অভিনেত্রীর বরও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তবে ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। মূলত এর সুবাদেই মৌসুমীর সঙ্গে পরিচয় হয় তার।

 

বিজ্ঞাপন

সম্প্রতি এক গণমাধ্যমে রানার সঙ্গে তার প্রেমের সম্পর্কের নানান বিষয় নিয়ে কথা বলেন মৌসুমী। অভিনেত্রী বলেন, ২০২১ সালে গোলাম সোহরাব দোদুলের একটি ওয়েব সিরিজের সুবাদে রানার সঙ্গে পরিচয় হয় আমার।

 

ওই সময় আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। পরে শঙ্খ দাশগুপ্তের সাত পর্বের ওয়েব সিরিজ ‘গুটি’র গল্পকার হিসেবেও কাজ করেছে রানা। কাজের সুবাদে দুজনের মধ্যে প্রেম হয়ে যায়।

 

মৌসুমী আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিতে মাস্টার্স করেছে রানা। এরপর নাটক-সিনেমার প্রতি ভালোবাসা থেকে শোবিজের সঙ্গে যুক্ত হয়। প্রকৃতির প্রতি ওর ভালোবাসা আমাকে আকৃষ্ট করেছে। পড়াশোনার কারণে সারাজীবন ওকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছে। আর আমিও জঙ্গলে ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। বলা যায়, আমাদের প্রেমই হয়েছে জঙ্গলে।

 

শুধু তাই নয়, ওর ক্রিয়েটিভিটি, চিন্তা-ভাবনাও ভীষণ ভালো লাগে আমার। খুব কাছ থেকে ওকে দেখেছি-জেনেছি। কখন যে সম্পর্ক হয়েছে, সেটা আমরা নিজেরাও টের পাইনি।

 

কে আগে ভালোবাসার প্রস্তাব দিয়েছে এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, এটা বলা মুশকিল! আসলে দুজনের অজান্তেই সম্পর্কটা তৈরি হয়েছে আমাদের। আমারা কেউ কাউকে প্রস্তাব দিয়েছি কি না এটা মনে নেই। মনে হয়, এখন পর্যন্ত রানা আমাকে প্রেমের প্রস্তাব দেয়নি!

 

তিনি আরও বলেন, বুধবার একদম ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে আমাদের। আমি চেয়েছিলাম, আগামী ফেব্রুয়ারি বা মার্চে সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করব। কিন্তু তার আগেই গতকাল কাছের মানুষজনই আমার সব পরিকল্পনা ওলট-পালট করে দিয়েছে। চেয়েছিলাম, বিয়ের সংবাদটি নিজেই জানাতে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা