
চাঁদপুরে নৌকার জন্য ভোট চেয়ে ফ্রি স্বাস্থ্য সেবা
Link Copied Successfully!


চাঁদপুরের পাঁচটি আসনে নৌকার ভোট চেয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার।
বৃহস্পতিবার সকাল থেকে চাঁদপুর শহরে তার চেম্বারে দিন ব্যাপী এই সেবা প্রদান করেন। স্বাধীনতার পর থেকে জাতীয় সংসদ নির্বাচন এলেই নৌকা প্রতীকের জন্য এমন ব্যাতিক্রমী ক্যাম্পেইন করে আসছেন।


দিনব্যাপী স্বাস্থ্য সেবার ক্যাম্পেইন প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।


























