‘আসন খালি থাকা স্কুলগুলোতে সরাসরি ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা’

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২৩ | ১০:৫৮
Link Copied Successfully!

এখনও আড়াই লাখের বেশি শিক্ষার্থী স্কুলে ভর্তি হতে পারে নি। কেন্দ্রীয় লটারি অনুযায়ী, ভর্তি শেষে এ পরিস্থিতি দাঁড়িয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, স্কুলে কোনো আসন সংকট নেই। যে সকল শিক্ষার্থীরা ভর্তি হতে পারেনি তারা আসন খালি থাকা স্কুলগুলোতে সরাসরি ভর্তি হতে পারবে।

ভিকারুননিসা নূন স্কুলে আসন রয়েছে ১ হাজার ৬২১টি। কেন্দ্রীয় লটারিতে এই স্কুলে আবেদন করে ২০ হাজার ছাত্রী। অনেকেই শুধু এই স্কুলেই আবেদন করায় এখনও ভর্তির সুযোগ পায়নি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সদস্য আনোয়ার কবির ভূঁইয়া পুলক ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘আমরা অনেক চাপে আছি। অনেক শিক্ষার্থীরা শুধু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ফর্ম নিয়েছেন তারা হতাশ হয়ে পড়েছেন। বোনের কোটায় আমরা মাত্র ১৫ শতাংশ আসন দিতে পেরেছি।’

বিজ্ঞাপন

 

১৮ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে লটারি হয়েছে। এতে ৩ লাখ ৫ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। অপেক্ষমান রয়েছে ৩ লাখ।

অভিভাবকরা বলছেন, অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা দিন পার করছেন। কোথায় সন্তানদের ভর্তি করবেন, অনেকেই বুঝে উঠতে পারছেন না। সব স্কুলের মান যদি একই হত, সে ক্ষেত্রে এ সমস্যা অনেকটাই কমে যেত। এক স্কুলে না হলে অন্য স্কুলে ভর্তি করতে দ্বিতীয়বার ভাবতে হত না।

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আসন রয়েছে ১০ লাখ ৬০ হাজার নয়টি। কিন্তু সবাই চায় নির্দিষ্ট কয়েকটি স্কুলে ভর্তি হতে। তাই এই সংকট। যেসব স্কুলে আসন খালি আছে শিক্ষার্থীরা সেখানে সরাসরি ভর্তি হতে পারবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, স্কুলগুলোতে যথেষ্ট পরিমাণ আসন খালি আছে। লটারিতে যেসব শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়নি, তারা আসন খালি থাকা স্কুলগুলোতে সরাসরি ভর্তি হতে পারবে।

পয়লা জানুয়ারি থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব