রাজধানীতে ৫ বাসে আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২৩ | ১০:০১
Link Copied Successfully!

বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে রাজধানীতে পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যার পর থেকে রাত ১২টার মধ্যে রাজধানীর আগারগাঁও তালতলা, গুলিস্তানের কাপ্তানবাজার, ধানমন্ডি, মিরপুর ও মোহাম্মদপুরে পাঁচ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শনিবার (১৯ নভেম্বর) রাতে একাধিক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।

বিজ্ঞাপন

এদিকে রাত ১১টা ৫৮ মিনিটে রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বসুমতী পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

এর আগে ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ১২টার দিকে সাভার থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

এদিকে ঢাকার বিহেরও দুটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টা থেকে ৯টার মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী ও চান্দগাঁও এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব